ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ট্রাইব্যুনাল প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ: সত্যতা মিললে কঠোর ব্যবস্থা, বললেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে মঙ্গলবার একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অন্য কোনো অভিযোগ থাকলে তাও খতিয়ে দেখা হবে।

আমিনুল ইসলাম আরও বলেন, গঠিত কমিটি পুরো বিষয়টি তদন্ত করবে এবং প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না, তা বের করাই তাদের প্রধান দায়িত্ব।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কয়েকটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড ফাঁস হওয়ার পর এই বিতর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি এক কোটি টাকা দাবি করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

ট্রাইব্যুনাল প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ: সত্যতা মিললে কঠোর ব্যবস্থা, বললেন চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬