ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্য, জয়নুল আবদিন ফারুককে বিএনপির সতর্কবার্তা

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ এমন মন্তব্যের জেরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করেছে বিএনপি। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সূত্রে এই সতর্কবার্তার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত ৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক। সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয়, ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’

এমন বক্তব্যের পরই জয়নুল আবদিন ফারুককে সতর্ক করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্য, জয়নুল আবদিন ফারুককে বিএনপির সতর্কবার্তা

আপডেট সময় : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬