ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

‘জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগীরা এখন উল্টো পথে’: গণভোটের রায় বাস্তবায়নে অনীহা নিয়ে প্রশ্ন তুললেন গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, “যারা জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী হয়ে সরকার গঠন করেছেন, তারাই এখন উল্টো পথে হাঁটছেন।” তিনি গণভোটের রায় বাস্তবায়নে অনীহা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সংবিধান সংস্কার পরিষদের আইনি যুক্তি ও জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা: উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি দলে গিয়ে যারা সরকার গঠন করলেন, তারা রহস্যজনক কারণে জুলাই সনদ থেকে পিছুটান দিচ্ছেন বা সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন।

গোলাম পরওয়ার গণভোটের ফলাফলের দিকে ইঙ্গিত করে বলেন, প্রায় ৬৮ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছিল, যেখানে প্রায় ৫ কোটির মতো মানুষ এর পক্ষে ভোট দিয়েছিল। সংবিধান অনুযায়ী, গণভোটে ৫০ শতাংশের বেশি ভোট পেলে সেটা গণরায় হিসেবে গ্রহণযোগ্য হয়। কিন্তু এই গণরায়কে তারা (বিএনপি) কীভাবে উপেক্ষা করছেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, “লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষের রক্তাক্ত চিহ্নের যে জুলাই সনদ, তার থেকে আপনারা (বিএনপি) চোখ ফিরিয়ে নেবেন? নতুন প্রজন্ম কিন্তু এটা খুব সিরিয়াসলি ফলো করছে। ৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে যারাই অবিচার করবেন, তাঁদের ৫ আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। এর চেয়ে কঠিন কথা আজকে রোজার দিনে আর বলতে চাই না।”

জুলাই সনদ নিয়ে আইনমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপির না পড়ার যে সমস্ত আইনি ব্যাখ্যা ও যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, সে দায়িত্ব তো আইনমন্ত্রীর। কিন্তু তিনি নীরব। তিনি এর কোনো ব্যাখ্যা দিচ্ছেন না।

মিয়া গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ – সংসদ, সংবিধান, আদালত। এগুলোর আদেশ, আইন ও শক্তি ক্ষমতার বড় জায়গা। কিন্তু সবকিছুর মধ্যে হচ্ছে জনগণ, জনগণের জন্য পার্লামেন্ট, জনগণের জন্য সরকার, জনগণের জন্য আদালত। আদালতের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়। তিনি জুলাই সনদের আলোচনাকে জাতীয় সংসদে ‘সাবজুডিস’ নামে ঝুলিয়ে রাখার একটি পরিকল্পিত চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

‘জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগীরা এখন উল্টো পথে’: গণভোটের রায় বাস্তবায়নে অনীহা নিয়ে প্রশ্ন তুললেন গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৬:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬