শ্রীলঙ্কার একটি আদালত সম্প্রতি দেশটির উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ জন নাবিকের মরদেহ তেহরানের দূতাবাসে হস্তান্তরের নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার ফলে নিহত নাবিকদের পরিবার পরিজন কিছুটা স্বস্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
গত ৪ মার্চ সকালে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ‘দেনা’ ফ্রিগেটটি ডুবে যায়। ওই সময় শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছিল।
ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট গতকাল জানিয়েছে যে, ‘দেনা’ জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো দ্রুতই ইরানে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার ডুবুরিরা অনেক চেষ্টা করেও জাহাজের বাকি ২০ জন নাবিকের কোনো সন্ধান পাননি। ইরানের সেনাবাহিনী তাদের ‘অমর’ হিসেবে আখ্যায়িত করেছে।
রিপোর্টারের নাম 























