ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সুইডেনের সঙ্গে ড্র করে নকআউট নিশ্চিত জাপানের, সামনে শক্তিশালী ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে ড্র করেও নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান ও সুইডেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দলই শেষ ৩২-এর টিকিট হাতে পেয়েছে। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এফ’-এর রানারআপ হয়েছে জাপান এবং সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠেছে সুইডেন। অন্যদিকে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে পা রেখেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে এখন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি জাপান।

ম্যাচের ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের সহায়তায় গোল করে জাপানকে লিড এনে দেন ডাইজেন মায়েদা। এই গোলের মাধ্যমে এক বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ৭ গোল করার নতুন রেকর্ড গড়ে ব্লু সামুরাইরা। তবে জাপানের এই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেয়নি সুইডেন। মাত্র ছয় মিনিট পরেই অ্যান্থনি এলাঙ্গা দুর্দান্ত এক শটে সুইডেনকে সমতায় ফেরান। ম্যাচের শেষ দিকে সুইডেন জয়ের একাধিক সুযোগ পেলেও জাপানি গোলরক্ষক জিওন সুজুকির অসাধারণ দক্ষতায় ম্যাচটি ড্রয়ে শেষ হয়।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার গৌরব অর্জন করল জাপান। সব মিলিয়ে এটি তাদের পঞ্চম নকআউট পর্বের অংশগ্রহণ। আগামী ২৯ জুন জাপানের কঠিন পরীক্ষা দিতে হবে ব্রাজিলের বিপক্ষে। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মরক্কোর। ফুটবল প্রেমীরা এখন মুখিয়ে আছেন নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচগুলো দেখার জন্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সুইডেনের সঙ্গে ড্র করে নকআউট নিশ্চিত জাপানের, সামনে শক্তিশালী ব্রাজিল

আপডেট সময় : ০৯:১৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬