ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কুরাসাওকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে আইভরি কোস্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে আফ্রিকার এই দেশটি। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে আইভরি কোস্টের জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড নিকোলাস পেপে। তার জোড়া গোলেই নিশ্চিত হয় দলটির ঐতিহাসিক এই অর্জন। এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কুরাসাওকে চাপে রাখে আইভরি কোস্ট। সপ্তম মিনিটে ১৯ বছর বয়সী ইয়ান দিয়োমান্দের পাস থেকে প্রথম গোলটি করেন পেপে। লিড পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে দলটি। ম্যাচের ৬৪ মিনিটে পেপে তার দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। নকআউট পর্বের কথা মাথায় রেখে কোচ দ্রুতই তাকে মাঠ থেকে তুলে নিয়ে বিশ্রামের সুযোগ দেন। আগামী ৩০ জুন নকআউট পর্বে ফ্রান্স অথবা নরওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট।

অন্যদিকে, অভিষেক বিশ্বকাপে চমক দেখাতে চেয়েছিল কুরাসাও। ইকুয়েডরের বিপক্ষে ড্র করে আশা জাগালেও শেষ পর্যন্ত অভিজ্ঞ আইভরি কোস্টের কাছে হার মেনে বিদায় নিতে হয় তাদের। এই জয়ের ফলে গ্রুপ রানারআপ হিসেবে পরের রাউন্ডে গেল আইভরি কোস্ট। দীর্ঘ প্রতীক্ষার পর নকআউটে পৌঁছাতে পেরে আইভরি কোস্টের ফুটবলার ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

কুরাসাওকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে

আপডেট সময় : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬