ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কনডেম সেলে নিভৃত জীবন: ইবাদত-বন্দেগিতেই দিন কাটছে মিন্নির

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির দিন কাটছে কারাগারের নিভৃত কনডেম সেলে। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় অনেকটা একাকী জীবন পার করছেন তিনি। কারারক্ষী কিংবা অন্য বন্দিদের সঙ্গে খুব একটা কথা বলেন না তিনি। তবে বাবা-মা দেখা করতে এলে তাঁদের সঙ্গেই কিছুটা সময় কাটান। জীবনের চরম বিপর্যয়ে এসে এখন ইবাদত-বন্দেগি আর অনুশোচনার মাধ্যমেই সময় অতিবাহিত করছেন মিন্নি।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কারাগারে স্থানান্তর করা হয়েছে। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আজ সাত বছর পূর্ণ হলো। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ এবং তদন্তে মিন্নির সম্পৃক্ততা পাওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

কারাগারের ভেতর মিন্নির আচরণ সম্পর্কে জানা গেছে, তিনি সব সময় সাদা পোশাকে থাকেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তাঁর মধ্যে কোনো ধরনের অস্থিরতা বা উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করা যায়নি। তবে তাঁর পরিবারের দাবি, তৎকালীন প্রভাবশালী মহলের অপরাধ আড়াল করতেই মিন্নিকে এই মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে তিনি উচ্চ আদালতে আপিল করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

কনডেম সেলে নিভৃত জীবন: ইবাদত-বন্দেগিতেই দিন কাটছে মিন্নির

আপডেট সময় : ০৯:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬