ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা: আফগানিস্তান ও ওমানের তীব্র নিন্দা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান ও ওমান। এই বিষয়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি।

উভয় মন্ত্রী তাদের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা একমত হন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।

আফগানিস্তান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এই অঞ্চলের অন্যান্য দেশে সংঘাত বিস্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে এই ধরনের আগ্রাসন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা: আফগানিস্তান ও ওমানের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬