ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইসরায়েলে ইরান-লেবাননের তীব্র হামলা: আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত, রাডার ব্যবস্থা হুমকির মুখে

ইরান ও লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এসব হামলা থেকে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি নাগরিক আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। অনেক সময় তারা আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর পর্যাপ্ত সময়ও পাচ্ছেন না। ক্রমাগত হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রগুলোতে তাদের নির্ঘুম রাত কাটছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের রাডার ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর ফলে সময়মতো নাগরিকদের সতর্ক করার সক্ষমতা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইরান থেকে কখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, তা শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়বে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

ইসরায়েলে ইরান-লেবাননের তীব্র হামলা: আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত, রাডার ব্যবস্থা হুমকির মুখে

আপডেট সময় : ০৩:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬