লেবাননে চলমান মানবিক সংকটের মুখে দেশটির প্রতি সহায়তা আরও বাড়াচ্ছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো জানিয়েছেন, এই সপ্তাহে ফ্রান্স লেবাননে মোট ৬০ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠাবে।
তিনি জানান, লেবাননে ক্রমবর্ধমান মানবিক সংকটের কারণে প্যারিস এই সপ্তাহে তাদের সহায়তার পরিমাণ তিনগুণ বাড়িয়েছে। ফ্রান্স থেকে পাঠানো এই ৬০ টন ত্রাণ সহায়তা চলতি সপ্তাহেই লেবাননে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান সংঘাত ও অস্থিতিশীলতার কারণে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা আরও বাড়ানোর জন্য ফরাসি কর্মকর্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















