ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বুধবার সকাল ১১টায় শুরু হবে। একই দিনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। নির্বাচিতদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
বুধবার (১১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কালকের অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংসদ নেতা তার স্বাগত বক্তব্যে অধিবেশনের সভাপতি কে হবেন, তা উপস্থাপন করবেন। সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছে, সেগুলোর প্রতিফলন ঘটানো হবে।
রিপোর্টারের নাম 

























