ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইসরায়েলের সহযোগী বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে—এমন শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর কার্যালয় ও অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় ও ক্লাউড অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রযুক্তি সামরিক কাজে ব্যবহার হয়েছে বলে দাবি করা হয়েছে এবং এই তালিকাকে “ইরানের নতুন লক্ষ্যবস্তু” হিসেবে বর্ণনা করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, “আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, তখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে।”

তালিকায় যেসব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল। প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবা ও অবকাঠামোর কিছু অংশ ইসরায়েলের বিভিন্ন শহরে অবস্থিত। এছাড়া উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশেও এ ধরনের অবকাঠামো রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে এসব কোম্পানি বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ লাখ টাকার বিনিময়ে ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ: উখিয়ার ক্যাম্পে আশ্রয়

ইসরায়েলের সহযোগী বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি

আপডেট সময় : ০৩:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬