ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তিতে বাধা নেই

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায়ই জামিন সম্পন্ন হলো।

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, দুটি মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

পরে গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: বিশ্বকাপ যাত্রায় গুরুত্বপূর্ণ সিরিজের শুরু

সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তিতে বাধা নেই

আপডেট সময় : ০১:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬