সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। কোনো রকম প্রটোকল ছাড়াই তিনি এই পরিদর্শনে যান।
বুধবার সকাল ৯টায় সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময় হয়। মতবিনিময়ে এলাকার সমস্যা, সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, তারা সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে কাজ করছেন।
রিপোর্টারের নাম 

























