ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার ঠিক একদিন আগে বুধবার বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।
আজ বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে এই বৈঠক শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান এই সভায় আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহণ এবং ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদ কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন।
সংসদীয় দলের বৈঠকে জামায়াতে ইসলামী-এনসিপি জোট জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করেছে।
রিপোর্টারের নাম 























