ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে ডিএমপির কঠোর নিষেধাজ্ঞা: সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

আগামীকাল ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংসদ এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ অধিবেশন চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার (১১ মার্চ) রাত ১২টা থেকে নির্দিষ্ট কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে, উল্লিখিত সময়ে ওই এলাকায় সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত; মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল; রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং; ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা ও গলিপথ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ লাখ টাকার বিনিময়ে ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ: উখিয়ার ক্যাম্পে আশ্রয়

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে ডিএমপির কঠোর নিষেধাজ্ঞা: সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

আপডেট সময় : ০৩:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬