ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য রিমান্ডে

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৭টি মানব মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, রোববার রাতে মনিপুরীপাড়ার ১নং গেটের সামনে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে দেশের বিভিন্ন কবরস্থান থেকে অবৈধভাবে মানব কঙ্কাল চুরি করে উত্তরা পশ্চিম থানাধীন ‘Sapporo Dental College Hospital’-এর হোস্টেলে রাখা অবস্থায় ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: বিশ্বকাপ যাত্রায় গুরুত্বপূর্ণ সিরিজের শুরু

মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য রিমান্ডে

আপডেট সময় : ০৯:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬