ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। নির্বাচনী অনিয়ম এবং নিজের পক্ষে পড়া ভোট বাতিলের অভিযোগ এনে তিনি আদালতের কাছে ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
জানা গেছে, আগামী বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা–১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। এ হিসাবে দুজনের মধ্যে ভোটের ব্যবধান ছিল ২ হাজার ৩২০।
মামুনুল হকের অভিযোগ, নির্বাচনে প্রায় ২ হাজার ৩০০ ভোট বাতিল করা হয়েছে, যা প্রকৃতপক্ষে তার পক্ষেই পড়েছিল। এই অভিযোগ তুলে তিনি গতকাল গভীর রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।
রিপোর্টারের নাম 

























