ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সংসদ অধিবেশন: মানিক মিয়া এভিনিউসহ আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের আগমন-নির্গমন থাকবে।

বিশেষ করে মানিক মিয়া এভিনিউ এবং এর আশপাশের সড়কগুলোতে এই সময়ে যান চলাচল সীমিত থাকবে। নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে ডিএমপি সকলের সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসে কর ফাঁকি রোধে মাঠে এনবিআরের বিশেষ টিম: তল্লাশি চালানো হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে

সংসদ অধিবেশন: মানিক মিয়া এভিনিউসহ আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত

আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬