ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয় এবং তাদের ওপর যেকোনো আক্রমণ কারো জন্যই সুফল বয়ে আনবে না।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে ইরান উপসাগরীয় এবং প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

এই ধরনের হামলাগুলো কেবল হতাহতের সংখ্যাই বাড়াচ্ছে না, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করছে এবং এই অঞ্চলের জ্বালানি নির্ভর অর্থনীতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলেও তিনি সতর্ক করেন। উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় শিশু-নারীসহ ১৪ জনের প্রাণহানি, উত্তেজনা তুঙ্গে

প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার

আপডেট সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬