ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মোজতবা খামেনি অক্ষত ও সুস্থ আছেন: গুজব উড়িয়ে জানালো তেহরান

ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে, তিনি “নিরাপদ ও সুস্থ আছেন”।

ইউসুফ পেজেশকিয়ান, যিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরিতে এই তথ্য জানান। তিনি বলেন, “আমি শুনেছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। এরপর আমি এমন কিছু বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, যাদের সঙ্গে তার যোগাযোগ আছে। তারা আমাকে জানিয়েছেন—আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।”

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে “রমজান যুদ্ধের একজন আহত অভিজ্ঞ যোদ্ধা” হিসেবে উল্লেখ করেছিল। তবে তার কী ধরনের আঘাত লেগেছে বা আদৌ তিনি আহত হয়েছেন কি না—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে বিভিন্ন গুজব ও তথ্য ছড়িয়ে পড়লেও সরকারিভাবে এসব তথ্য যাচাই করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাউজানে ৪৬ ঘণ্টার ব্যবধানে ফের যুবদলকর্মী খুন, এলাকায় আতঙ্ক

মোজতবা খামেনি অক্ষত ও সুস্থ আছেন: গুজব উড়িয়ে জানালো তেহরান

আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬