ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সুদানের ডিলিংয়ে ড্রোন হামলা: নিহত ৭, আহত ১৩; ৩ শিশুর মৃত্যু

সুদানের ডিলিং শহরে গতকাল মঙ্গলবার ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। দেশটির একটি চিকিৎসা সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলার ঘটনায় ডিলিংয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ কোর্দোফান অঞ্চলের শহরটিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। ড্রোন হামলায় আহত ১৩ জনকে তাৎক্ষণিকভাবে ডিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রসঙ্গত, তিন বছরের দীর্ঘ গৃহযুদ্ধে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সঙ্গে লড়াইয়ে সুদানের নিয়মিত সেনাবাহিনী (এসএএফ) গত জানুয়ারিতে ডিলিং পুনরুদ্ধার করেছিল। এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার সেনাবাহিনী-পন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় ডিলিং এবং উত্তর কোর্দোফানের রাজধানী এল ওবাইদ এবং হোয়াইট নাইল রাজ্যের কোস্তিতে বেসামরিক বাড়িঘর ও অবকাঠামোর ওপর আরএসএফ কর্তৃক ‘পরিকল্পিত হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে। দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশার দখলের পর আরএসএফ কোর্দোফানে সেনাবাহিনীর ওপর তাদের আক্রমণ আরও তীব্র করছে বলে জানা গেছে।

সুদানের এই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

সুদানের ডিলিংয়ে ড্রোন হামলা: নিহত ৭, আহত ১৩; ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬