ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণের অপচেষ্টা চলছে: জাতীয় নাগরিক পার্টি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ঝুঁকিতে ফেলা হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি সিদ্ধান্ত হয়েছিল যে, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে অন্তত স্নাতক (অনার্স) ডিগ্রি থাকতে হবে। কিন্তু পরবর্তীতে সেই শর্ত বাতিল করে সভাপতির পদে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতার মানদণ্ড শিথিল করলে তা শিক্ষা ব্যবস্থার সার্বিক মান ও গুণগত উন্নয়নে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি অতীতে আওয়ামী লীগের শাসনামলে শিক্ষা ব্যবস্থার মান নষ্ট হওয়ার অভিযোগও করেন।

বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে এনসিপির এই নেতা বলেন, একই ধরনের পথে হাঁটলে জনগণ ভবিষ্যতে তাদের প্রত্যাখ্যান করবে। মুখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ব্যবহার করলেও বাস্তবে যোগ্যতা ও মানের প্রশ্ন উপেক্ষা করা হলে তা দেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে যোগ্য ও দক্ষ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে অথবা দলের কর্মীদেরই যোগ্য করে তুলতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কৌশল বা অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণের অপচেষ্টা চলছে: জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় : ১১:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬