লেবাননের সীমান্তের কাছে ইসরাইলের একটি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলায় দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলের কলিজা ছিঁড়ে গেছে। এ ঘটনায় তিনি পেটে ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন।
গত শুক্রবার (৬ মার্চ) পশ্চিম গ্যালিলি এলাকায় হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলাকালে এই ঘটনা ঘটে। ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই বিস্ফোরণে গিভাতি ও গোলানি ব্রিগেডের আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হামলায় ইসরাইলি মন্ত্রীর ছেলের পেটে ও পিঠে মারাত্মক আঘাত লেগেছে, যার ফলে তার কলিজা ছিঁড়ে গেছে। এছাড়া, তিনজনের শরীরে সামান্য থেকে মাঝারি ধরনের আঘাত লেগেছে।
রিপোর্টারের নাম 






















