ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানে এ পর্যন্ত ১৯৩ জন শিশু নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সী একটি আট মাসের শিশুও রয়েছে। আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফাতেমেহ মোহাজেরানি নিহত শিশুদের ছবিসহ একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে এই তথ্য তুলে ধরেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এই খবর প্রকাশ করেছে। তিনি আরও জানান, হামলায় একটি চার মাস বয়সী শিশুও আহত হয়েছে।
সংবাদ সম্মেলনে মোহাজেরানি স্বাস্থ্যখাতে হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, এ পর্যন্ত হামলায় ১১ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান, হামলায় ৫২টি স্বাস্থ্যসেবা ইউনিট, ২৯টি চিকিৎসা কেন্দ্র, ১৯টি জরুরি সেবা ইউনিট এবং ১৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
ইরান সরকারের অভিযোগ, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার এবং যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
রিপোর্টারের নাম 






















