ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ নিয়ে একটি বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছেন। সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
আলী খামেনির ছেলের নিয়োগ প্রসঙ্গে আরাগচি বলেন, এটি তার বাবার শাসনব্যবস্থার ‘ধারাবাহিকতা’ রক্ষা করবে এবং একই সঙ্গে কিছুটা স্থিতিশীলতাও এনে দেবে। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে আরাগচি বলেন, তিনি বিশ্বাস করেন না যে এই সুযোগ আসবে, কারণ ইরানের ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার খুব তিক্ত অভিজ্ঞতা’ রয়েছে।
আরাগচির মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কোনো ‘বাস্তবসম্মত শেষ লক্ষ্য’ নেই। তিনি যোগ করেন, এখন পর্যন্ত তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এটি ‘আমাদের দোষ নয়’; তিনি এর জন্য ‘ইসরাইলি ও আমেরিকানদের ইরানের বিরুদ্ধে হামলা ও আগ্রাসন’কে দায়ী করেন। তিনি আরও বলেন, ইরান ‘হরমুজ প্রণালি বন্ধ করেনি’ এবং ‘আমরা কাউকে ওই প্রণালিতে চলাচল থেকে বিরত করছি না’।
ইরানি হামলায় ‘কিছু পার্শ্বপ্রতিক্রিয়া’ হয়েছে স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে, ইরান ‘কোনো বেসামরিক স্থাপনা, কোনো বেসামরিক লক্ষ্য বা কোনো বেসামরিক স্থানে কখনো ইচ্ছাকৃতভাবে হামলা করেনি’।
রিপোর্টারের নাম 

























