ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ব্যর্থ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ একটি ‘ব্যর্থতা’ হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তাদের পরবর্তী প্রচেষ্টাগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই দুই দেশের যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই, যার কারণে তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। তিনি বলেন, ‘আমি দেখছি না যে তারা কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে। শুরুতে তারা তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল। এখন ১০ দিন পার হওয়ার পর আমার মনে হয়, তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার ও নৈতিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ধর্ম সচিবের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ব্যর্থ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬