ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেনকে ‘ভণ্ডামি’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি এক বক্তব্যে ভন ডার লেন বলেছিলেন, ‘ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য।’

তার এই বক্তব্যের একটি ভিডিওর প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, ‘অনুগ্রহ করে ভণ্ডামি বন্ধ করুন। ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েই আপনি ক্যারিয়ার গড়েছেন। এ কারণে দখলদারি, গণহত্যা ও নৃশংসতাকে সবুজ সংকেত দিয়েছেন। এখন আবার ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।’

বাঘাই আরও অভিযোগ করেন যে, আইনের শাসন লঙ্ঘন ও নৃশংসতার মুখে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব নীরব রয়েছে। তার মতে, এই নীরবতা প্রকারান্তরে এসব কর্মকাণ্ডের প্রতি সহযোগিতাই শামিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমসে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য: ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম

ইউরোপীয় ইউনিয়নের প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান

আপডেট সময় : ০৯:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬