ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণের পর দেশটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এরই মধ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তার নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রের গায়ে একটি বিশেষ বার্তা লেখা ছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মোজতবা খামেনির নামে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল ‘আপনার সেবায় নিয়োজিত, সৈয়দ মোজতবা।’ এই বার্তাটি নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য ও সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার পুত্র মোজতবা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে ৮৮ সদস্যের ধর্মীয় নেতাদের পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে এই গুরুদায়িত্ব গ্রহণ করেন।
নতুন নেতা নির্বাচনের পর ইরানের বিভিন্ন শহরে তার সমর্থকরা রাস্তায় নেমে আসেন এবং ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা নতুন কমান্ডার ইন চিফের প্রতি শেষ রক্তবিন্দু পর্যন্ত অনুগত থাকার শপথ গ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























