ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ১৯১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সেনাসদস্য ও সাধারণ নাগরিক উভয়ই রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২,৩৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৯৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এর আগে সোমবার মধ্য ইসরাইলের ইয়েহুদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
রিপোর্টারের নাম 

























