ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর জেরে জামায়াত আমিরের উপদেষ্টার পদত্যাগ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি ছাড়াই তার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর ঘটনায় দলটির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদুল হাসানের পরিবর্তে জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে জামায়াত জানায়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চিঠির বিষয়ে জামায়াত আমিরকে অবহিত করলেও বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, চিঠির বিষয়বস্তু সম্পর্কে জামায়াত আমিরকে যেভাবে ব্রিফ করা হয়েছিল, বাস্তবের সঙ্গে তার কোনো মিল ছিল না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা

পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর জেরে জামায়াত আমিরের উপদেষ্টার পদত্যাগ

আপডেট সময় : ০৯:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬