যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে দেশটির ৫০টিরও বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বিমানবাহিনীর জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের এ তথ্য জানান।
জেনারেল কেইন বলেন, যুদ্ধের প্রথম ১০ দিনে যুক্তরাষ্ট্র বিশেষভাবে ইরানের মাইন পেতে রাখা নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অভিযানের ফলে ইরানের ৫০টির বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, তবে যুক্তরাষ্ট্রের ধারণার তুলনায় ইরান ততটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়নি।
রিপোর্টারের নাম 

























