ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শহীদ প্রেসিডেন্ট ও দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া

দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শ্যামলী মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মাদ্রাসার শতাধিক এতিম ছাত্রের অংশগ্রহণে বিশেষ দোয়া ও ইফতারের ব্যবস্থা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এই আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সালেহ মো. আদনান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মাতৃস্নেহে এই সংগঠনটিকে আগলে রেখেছিলেন। তাঁদের স্নেহ ও সঠিক দিকনির্দেশনার ফলশ্রুতিতেই ছাত্রদল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাঁদের দেখানো আদর্শিক পথে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে চলেছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

শহীদ প্রেসিডেন্ট ও দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া

আপডেট সময় : ০৯:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬