ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে শপথ নিন, বিএনপিকে জামায়াত: ‘অস্বীকার অস্তিত্বের পরিপন্থী’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেও শপথ গ্রহণে অনীহা প্রকাশ করে তারা জাতির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তার মতে, জুলাই সনদকে অস্বীকার করা নিজেদের অস্তিত্ব অস্বীকারের শামিল। সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তিনি বিএনপির প্রতি জোর আহ্বান জানান। মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।” এটিএম আজহারুল ইসলাম বিএনপিকে স্মরণ করিয়ে দেন যে, জুলাই সনদ ‘চব্বিশের জুলাই আন্দোলনের’ ফসল। তিনি বলেন, “আজকে যারা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছেন, অথচ জুলাই আন্দোলন না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না, যারা মন্ত্রী হয়েছেন তারা মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না এবং আমরা যারা জাতীয় সংসদ সদস্য হয়েছি, এই সুযোগও আমরা পেতাম না।”

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, “জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা। আর জুলাই বিপ্লবকে অস্বীকার করা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করার শামিল।” তিনি উল্লেখ করেন, জাতির অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে, যা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা ফ্যাসিবাদ মুক্ত করে এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন দিয়ে তাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে।

এটিএম আজহারুল ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা সরকার গঠন করেছেন, তারা জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। কিন্তু সরকার জনগণের বিপক্ষে গেলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।

জামায়াতে ইসলামী চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী হাফেজ এনায়েত উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

জুলাই সনদ বাস্তবায়নে শপথ নিন, বিএনপিকে জামায়াত: ‘অস্বীকার অস্তিত্বের পরিপন্থী’

আপডেট সময় : ০৯:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬