ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি: নারীপ্রধান পরিবার পাবে মাসে আড়াই হাজার টাকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার আজ একটি নতুন কর্মসূচি চালু করতে যাচ্ছে। ‘ফ্যামিলি কার্ড’ নামক এই কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারগুলো প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবে। প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি চালু করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যাতে সকল মানুষের ঘরে পৌঁছে, সে লক্ষ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় প্রভাব রাখা হয়নি বলেও উল্লেখ করা হয়। বর্তমানে পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করার জন্য কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্ত্র চালানে যুক্তরাষ্ট্রের অনুরোধ তাইওয়ানের কাছে নেই

প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি: নারীপ্রধান পরিবার পাবে মাসে আড়াই হাজার টাকা

আপডেট সময় : ১০:২৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬