সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ সকল উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ১১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সভাপতি হাবিবুর রশিদ জানান, জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটি এবং সেগুলোর অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি, পাশাপাশি ১২টি পৌরসভার ১০৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে, ১২টি পৌরসভা কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি এখনো বহাল রয়েছে। তিনি আরও জানান, শীঘ্রই সম্মেলনের মাধ্যমে এই ইউনিটগুলোতে নতুন কমিটি গঠন করা হবে।
রিপোর্টারের নাম 























