ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

হাদি হত্যাকাণ্ডের পেছনের চক্র উন্মোচনের দাবি, জাতিসংঘের অধীনে তদন্তের আহ্বান

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল শুটার গ্রেপ্তার হলেও এর নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের এখনো ধরা হয়নি বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি চলমান তদন্ত ও বিচার প্রক্রিয়ার উপর আস্থা প্রকাশ না করে, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের স্বার্থে জাতিসংঘের অধীনে পৃথক তদন্তের দাবি জানিয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই দাবি উত্থাপন করেন। তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। প্রায় ৮৭ দিন পর শুটার গ্রেপ্তারকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করলেও তিনি বলেন, ‘শুধুমাত্র যে ব্যক্তি গুলি করেছে সে-ই একমাত্র হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পেছনে যারা পরিকল্পনা করেছে, শুটার ভাড়া করেছে এবং পুরো অপারেশন পরিচালনা করেছে- তাদের এখনো দৃশ্যমান করা হয়নি।’

জাবের অভিযোগ করেন যে, পূর্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে হওয়া তদন্তে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রহণ করেছে এবং তারা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিআইডির তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে, মূল শুটারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যার পেছনে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।

তদন্তে অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ জানালেও তিনি সতর্ক করে বলেন, এই গ্রেপ্তারকে ঘিরে যেন কোনো রাজনৈতিক দরকষাকষি না হয়। তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া যেন কোনোভাবেই দীর্ঘায়িত না হয়। রেড নোটিশসহ আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের সম্পৃক্ততার দাবি পুনর্ব্যক্ত করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছিল বলে তাদের জানানো হয়েছিল। এখন বর্তমান সরকারের উচিত সেই প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হতদরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদি হত্যাকাণ্ডের পেছনের চক্র উন্মোচনের দাবি, জাতিসংঘের অধীনে তদন্তের আহ্বান

আপডেট সময় : ০৮:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬