ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঢাকা-১৬ আসনে জামায়াতের এমপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন এবং তার নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার থেকে শুরু হয়ে মিছিলটি চলন্তিকা মোড়, মিল্কভিটা এলাকা ঘুরে মিরপুর-১১ নম্বরে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, মূলত ময়লা অপসারণের জন্য অতিরিক্ত অর্থ আদায়কে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। যেখানে প্রতি মাসে ৪০ টাকা নেওয়ার কথা, সেখানে এলাকাভেদে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এ অনিয়মের প্রতিবাদ করায় তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়, যা অনেকের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অধ্যক্ষ নাসির উদ্দীন আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে আব্দুল বাতেন স্বাধীনভাবে কাজ করতে চাইলেও তা সম্ভব হচ্ছে না। বিভিন্ন ধরনের চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ায় স্থানীয় বিএনপি’র কিছু নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছে এবং নেতা-কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, তারা কোনো অশান্তি চান না এবং সবাইকে নিয়ে একটি সুন্দর রূপনগর-পল্লবী গড়ে তুলতে চান। তবে, বারবার হামলা হলে তারা বসে থাকবেন না। তারা জানান, গত রোববার সংসদ সদস্য আব্দুল বাতেনের উন্নয়নমূলক কাজে বাধা প্রদানসহ তার নেতা-কর্মীদের ওপর হামলা হয়। এই ঘটনার প্রতিবাদে তিনি রোববার রাতে একটি সংবাদ সম্মেলনও করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা-১৬ আসনে জামায়াতের এমপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬