ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিএনপিকে ধন্যবাদ, রমনা থানা সভাপতির শোকজ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করার পরিপ্রেক্ষিতে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া নিজের পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন।

পাটওয়ারী তার ফেসবুক পোস্টে বলেন, ‘ধন্যবাদ, বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।’ জানা যায়, এর আগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এরপরই নাসীরুদ্দীন পাটওয়ারী এই মন্তব্য করেন।

উল্লেখ্য, রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটির আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদী তার অভিযোগে উল্লেখ করেন যে, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় তিনি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বিএনপিকে ধন্যবাদ, রমনা থানা সভাপতির শোকজ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় : ০১:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬