ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইরানের ওপর হামলা বিশ্ব শান্তির জন্য চরম হুমকি: জমিয়ত মহাসচিব

পবিত্র রমজান মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি এই হামলার তীব্র নিন্দা জানান।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও শান্তির মাস। এমন পবিত্র মাসে কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থীভাবে সামরিক হামলা চালানো মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক শান্তির জন্য চরম হুমকিস্বরূপ। এই হামলা গোটা বিশ্বকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

তিনি রোববার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয় মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম। এ সময় দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ, ছাত্র জমিয়ত সভাপতি রিদ‌ওয়ান মাযহারী, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ওপর হামলা বিশ্ব শান্তির জন্য চরম হুমকি: জমিয়ত মহাসচিব

আপডেট সময় : ১১:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬