ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: খেলাফত মজলিসের মহাসচিব

দেশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার হিসেবে বিবেচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি মন্তব্য করেন যে, দেশের ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য সময়ের অপরিহার্য দাবি।

রবিবার রাজধানীর পল্টনে বার্ডস আই রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন যুব সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. হারুন অর-রশিদ, বিপ্লবী ওয়ার্কস পার্টির আহ্বায়ক বাবর চৌধুরী, জাতীয় যুব পরিষদের সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন, বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদশা, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমাদ, ইসলামী যুব সমাজের মহাসচিব আব্দুল্লাহ আল মাসউদ খান এবং ইসলামী যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: খেলাফত মজলিসের মহাসচিব

আপডেট সময় : ১১:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬