ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঢাকা-১৫ আসনের জল সংকট নিরসনে জামায়াতের উদ্যোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের পানি সমস্যা সমাধানের পথে এগোচ্ছে। দলটির একটি প্রতিনিধিদল ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সংকট নিরসনে পদক্ষেপ নিয়েছে।

দলীয় সূত্রমতে, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনের নির্দেশে একটি প্রতিনিধিদল রবিবার সকালে ঢাকা ওয়াসার মডস জোন-৪ কার্যালয়ে যান। মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মোঃ হাসানুল বান্না চপলের নেতৃত্বে প্রতিনিধিদলটি জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময়, ঢাকা-১৫ আসনের নাগরিকদের পানির সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং এই বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জবাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন প্রতিনিধিদলকে পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে, তিনি তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ঢাকা-১৫ আসনে পানির ভোগান্তি দ্রুত কমানোর লক্ষ্যে একটি নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। প্রতিনিধিদলে ঢাকা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমান, মহানগরী উত্তর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা-১৫ আসনের জল সংকট নিরসনে জামায়াতের উদ্যোগ

আপডেট সময় : ১১:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬