ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানের হামলায় তেল আবিবে বিস্ফোরণ ও আকাশে ধোঁয়া, ইসরায়েলে আহত ৩

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি নির্দিষ্ট স্থান থেকে আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং জানিয়েছিল যে তাদের “প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে”।

ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হচ্ছিল, যার মধ্যে তেল আবিবেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এটি ছিল ইসরায়েলের ওপর দিনের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা। এর প্রায় এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল যে তারা বেয়ারশেবা এবং তেল আবিভকে লক্ষ্য করে এই হামলা চালাতে যাচ্ছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা এক পৃথক বার্তায় জানিয়েছে, ইসরায়েলের দিকে ‘গুলিবর্ষণের’ পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। তবে ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, সংস্থাটি সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের হামলায় তেল আবিবে বিস্ফোরণ ও আকাশে ধোঁয়া, ইসরায়েলে আহত ৩

আপডেট সময় : ০৯:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬