হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র ‘হাওরবিষয়ক মন্ত্রণালয়’ গঠনের জোর দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাওরের উন্নয়নের সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত থাকলেও বর্তমানে সমন্বয়হীনতা ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, হাওরের মূল সমস্যা হলো সুশাসনের অভাব। বর্তমানে কৃষি, পানি সম্পদসহ একাধিক মন্ত্রণালয় বিচ্ছিন্নভাবে কাজ করায় আমলাতান্ত্রিক জটিলতা ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে। একটি একক কর্তৃপক্ষ থাকলে সমন্বিত পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে হাওরবাসীর সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হবে।
রিপোর্টারের নাম 





















