ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ: বিএনপির এমপিদের দেশ গঠনে যুক্ত হওয়ার আহ্বান আখতার হোসেনের

নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার দিনেই বিএনপির সংসদ সদস্যরা (এমপি) ‘জুলাই সনদের’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বিএনপির এমপিদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় আখতার হোসেন এই আহ্বান জানান।

আখতার হোসেন বলেন, জুলাই সনদের আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বলা আছে। কিন্তু বিএনপির এমপিরা তা না করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। এর মাধ্যমে শপথের দিনই জুলাই সনদের পাঁচটি আদেশ লঙ্ঘন করা হয়েছে। আইনের স্পষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপির সংসদ সদস্যরা জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অসম্মান করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও পরে জনগণের মনোভাব বুঝে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়। এখন আবার আদালতের আশ্রয় নিয়ে গণভোটের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে আদালতের অধীন করা যায় না বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি সংসদ সদস্যদের উদ্দেশে আখতার হোসেন বলেন, তারা এখনো ভুল পথে আছেন, তবে সুযোগ শেষ হয়ে যায়নি। আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন শুরুর আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের পতনের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতার কারণে আওয়ামী লীগের পরিণতি সবাই দেখেছে। বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। যারা চাতুরির আশ্রয় নেয়, তাদের জন্য রাজপথ প্রস্তুত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ: বিএনপির এমপিদের দেশ গঠনে যুক্ত হওয়ার আহ্বান আখতার হোসেনের

আপডেট সময় : ০৯:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬