ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চলমান, এটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা চলমান রয়েছে এবং এটি কোনো নতুন বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে তেহরান ও মস্কোর মধ্যে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব হিসেবে বর্ণনা করেছেন।

একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সামরিক সহায়তা পাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে।

রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু সনাক্ত করতে সাহায্য করছে কিনা জানতে চাওয়া হলে আব্বাস আরাগচি বলেন, এই বিষয়ে তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই। তবে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।

আরাগচি আরও বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: উদ্ধার অভিযানে নামছে ইউরোপের ৪ দেশ

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চলমান, এটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬