ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা সফল হবে না: চীনের কড়া হুঁশিয়ারি

ইরানে সরকার পরিবর্তনের যেকোনো অপচেষ্টা জনগণের সমর্থন পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক পদক্ষেপের বিষয়েও বেইজিং গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রোববার বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বার্ষিক বৈঠকের ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কোনো ধরনের ‘কালার রেভল্যুশন’ বা সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না। তিনি ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর ওপর জোর দেন এবং মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান, যাতে সংঘাত আরও না বাড়ে এবং এর প্রভাব অন্যত্র ছড়িয়ে না পড়ে।

ওয়াং ই আরও বলেন, শক্তি কোনো সমাধান দেয় না, আর সশস্ত্র সংঘাত শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের জনগণই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের বিষয়গুলো সেখানকার দেশগুলোকেই স্বাধীনভাবে নির্ধারণ করতে হবে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। তিনি আরও বলেন, শক্তিশালী বজ্রমুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয়, পৃথিবী আবার জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।

চীনের পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান, যাতে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করা যায় এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, চীন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সেখানকার মানুষের জীবনে শান্তি ফিরে আসে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। এদিকে, একটি গোপনীয় মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বড় পরিসরে সামরিক হামলা চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতা কাঠামো উৎখাত করা সম্ভব হওয়ার সম্ভাবনা কম, যা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবিকে দুর্বল করে দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা সফল হবে না: চীনের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬