ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পূর্ণভাবে দেশটির অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস খুব দ্রুতই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। তিনি জোর দিয়ে বলেন, ‘নতুন নেতা নির্বাচন করা ইরানি জনগণের বিষয়। এটি শুধুই ইরানের জনগণের ব্যাপার, অন্য কারও নয়।’
আরাগচি আরও জানান, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি, মন্ত্রিসভা এবং পার্লামেন্ট সবাই নিয়মিতভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দেন, যেখানে তিনি উল্লেখ করেন ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বাইরের হস্তক্ষেপ মেনে নেবে না।
রিপোর্টারের নাম 





















