ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতাদের অংশগ্রহণ

রাজধানীর একটি অভিজাত হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ‘রূপসী হল’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ভারতীয় হাইকমিশনের এই বিশেষ আয়োজনে জামায়াত নেতারা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারস্পরিক সৌজন্য ও কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে এই ইফতার মাহফিলে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিদের মিলনমেলা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতাদের অংশগ্রহণ

আপডেট সময় : ১০:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬