ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

‘ফ্যাসিবাদের দালালি’ করছে কিছু গণমাধ্যম, বিএনপিকেও হুঁশিয়ারি সারজিস আলমের

দেশের কয়েকটি সংবাদমাধ্যম নতুন করে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেন, এসব গণমাধ্যম বিতর্কিত ও ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

শনিবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বর্তমানে কিছু মিডিয়া হাউজ আওয়ামী লীগের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে হুবহু তথ্য ও কন্টেন্ট কপি করে তা সংবাদ হিসেবে প্রচার করছে। এর মাধ্যমে তারা ফ্যাসিবাদী অপশক্তিকে পুনরায় জনসমক্ষে প্রতিষ্ঠিত করার এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দল বিএনপিকেও দায়ী করেন।

নির্বাচন-পরবর্তী সময়ে ফ্যাসিবাদের নতুন রূপ দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে সারজিস আলম বিএনপিকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আপনারা বর্তমানে যে ধরনের রাজনৈতিক ফাঁদ তৈরি করছেন, সেই ফাঁদেই আপনাদের পতন হবে। সেই সময় আর বেশি দূরে নয়।”

অনুষ্ঠানে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রুখতে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

‘ফ্যাসিবাদের দালালি’ করছে কিছু গণমাধ্যম, বিএনপিকেও হুঁশিয়ারি সারজিস আলমের

আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬